আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার অফিসার্স ক্লাবের আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনমুন জাহান লিজা। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, কৃষি কর্মকর্তা মুসলিমা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার সরোয়ার আলম,সাব রেজি: জুয়েল মিয়া,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোশারফ হোসেন, পল্লী বিদ্যুত ডিজিএম জয় প্রকাশ নন্দী, উপজেলা পিআইও অফিসার মজনুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল,ও সমাজসেবা অফিসার হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসব স্থলে এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন