জাহাঙ্গীর আলম চৌধুরীঃ
সুনামগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট লেখক ও গবেষক, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপিত ও সম্পাদক এবং হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু (৬৯) আর নেই। ইন্না ইলাইহি—-রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে ২৪ফেব্রুয়ারি বুুধবার বিকেল ৩ঘটিকায় ইন্তেকাল করেছেন তিনি।
সদ্য প্রয়াত মরহুম বজলুল মজিদ চৌধুরী খসরু’র প্রথম জানাজার নামাজ আজ বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে বেলা আড়াইটায় জেলা শহরের ষোলঘর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে ষোলঘর এলাকাস্থ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় মরহুমের মরদেহ নেওয়া হবে জেলা আইনজীবী সমিতিতে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য পৌরসভা প্রাঙ্গনে মরহুমের মরদেহ রাখা হবে।
এদিকে, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সহ-সভাপতি সুখেন্দু সেন, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সিরাজুল হক, শাহজাহান মাস্টার, সাধারণ সম্পাদক এবং দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক (তাহিরপুর-ধর্মপাশা-জামালগঞ্জ) রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক (দিরাই-শাল্লা) একে কুদরত পাশা, সাংগঠনিক সম্পাদক (দ.সুনামগঞ্জ-জগন্নাথপুর) এমরানুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (সদর-বিশ্বম্ভরপুর) নির্মল ভট্টাচর্য্য, সাংগঠনিক সম্পাদক (ছাতক-দোয়ারা বাজার) মাসুম হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাজু আহমেদ, অর্থ সম্পাদক প্রদীপ পাল, গণসংযোগ সম্পাদক শহীদ নূর আহমদ, বাঁধবিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, মৎস্য বিষয়ক সম্পাদক গোলাম মওলা তোহা, আবহাওয়া ও জলবায়ূ বিষয়ক সম্পাদক এইচএম জাকারিয়া, অনলাইন বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান তারেক, সদস্য সঞ্চিতা চৌধুরী, নৃপেশ তালুকদার, ডা. মোর্শেদ আলম, চন্দন রায়, প্রভাষক এনামুল কবীর, ইয়াকুব বখ্ত বহলুল, তারেক চৌধুরী, কাজী নূরুল আজিজ (দিরাই), ফেরদৌস আলম আখঞ্জী (তাহিরপুর), অ্যাড. নাসির আফিন্দী (জামালগঞ্জ) অ্যাড. সাজ্জাদ, (ধর্মপাশা) প্রভাষক তরুণ কান্তি দাস, (শাল্লা) আব্দুল খালিক (দোয়ারা)।
অপরদিকে, হাওর বাঁচাও আন্দলন কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করে, পৃথক বিবৃতি দিয়েছেন, হাওর বাচাঁও আন্দোলন ছাতক উপজেলা শাখার আহবায়ক ও সাবেক উপজেলা অলিউর রহমান চৌধুরী বকুল, যুগ্ম আহবায়ক আব্দুল হাই, পৌর মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী, সাংবাদিক কাজি রেজাউল করিম রেজা, আছাদুর রহমান, দিলোয়ার হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সাংবাদিক নুর উদ্দিন, আতিকুর রহমান মাহমুদ, মুশাহিদ আলী, অলিউর রহমান, আব্দুন নুর মেম্বার, কামাল আহমদ, সাহাব উদ্দিন, আলী আকবর, এনামুল হক, আব্দুল মুক্তাদির, তাহিদুল ইসলাম রানা, নজরুল ইসলাম, ফজল উদ্দিন ফয়ছল, আব্দুল কাহার ও তাজুল গনী প্রমূখ সহ নেতৃবৃন্দ।
পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, হাওর বাঁচাও আন্দলন কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু এমন এক সময় চলে গেলেন যখন হাওরের কৃষকরা তাদের ফসল নিয়ে দুশ্চিন্তায়। সদ্য প্রয়াত কৃষকবান্ধব এ নেতাকে সুনামগঞ্জের কৃষকরা কখনো ভুলবেনা। হাওরের মাটি ও মানুষের সাথে এবং কৃষকদের অন্তরে মিশে থাকবেন তিনি। বিবৃৃতি দাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভির সমবেদনাও জানান সংগঠনের নেতৃবৃন্দ।
