ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ৬ জন আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার পাথরডুবি ইউনিয়নের আঙ্গাতী গ্রামে। স্থানীয় এলাকাবাসীরা জানায় ১১ মে রবিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় আকস্মিক বৃষ্টির সময় মাঠে অবস্থান করার সময় বজ্রপাতে দুই শিশুসহ ৬ জন আহত হয়। আহতরা হলেন আহতরা হলেন: মাহমুদুল হাসান কামরুল (৩০) সুমাইয়া খাতুন (১৪) সুখজান (৪৫) মাসরুল ইসলাম (৫) মুহিববুল্লাহ (২৭) সাগর আলী (২০)।এলাকাবাসীরা জানায় আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাথরডুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্বাস আলী। তিনি বলেন, “ঘটনার পরপরই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশে আগের তুলনায় বজ্রপাতের মৃত্যুর হার বৃদ্ধির বিষয়ে বজ্রপাত বিশেষজ্ঞ ডঃ আমজাদ হোসেন গাজীপুরী জানান সারাদেশের বৃটিশদের স্থাপনকৃত তিন মৌজার সীমানায় ম্যাগনেট পিলারগুলো মাফিয়া চক্রদের গুজবে কান দিয়ে কোটি কোটি টাকা মুল্যের জিনিস মনে করে রাতের আধারে চুরি করে নিশ্চিহ্ন করায় বেশী বজ্রপাত ও মৃত্যুর ঘটনা ঘটছে।তবে বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন সড়ক ও বসতবাড়িতে তাল গাছ রোপন করলে বজ্রপাতে মৃত্যুর হার কমবে বলে মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন