ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীর ট্রাক ড্রাইভার মিলন ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে নিখোঁজ নাকি গোপনে স্ত্রীকে তালাক দিয়ে স্বেচ্ছায় আত্মগোপন রয়েছেন?ট্রাক ড্রাইভার মিলনের সন্ধান চেয়ে ভুরুঙ্গামারী থানায় জিডি করছেন তার স্ত্রী মোছাঃ হুসনা খাতুন (২৩)। জানাগেছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গুচ্ছ গ্রামের আব্দুল মান্নানের পুত্র মোঃ মিলন হোসেন মিলন ড্রাইভার (৩৫) প্রায় ৩ বছর পূর্বে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের তেলিয়ানী পাড়ার আনছার আলীর কন্যা মোছাঃ হুসনা খাতুন (২৩) কে ইসলামী শরিরা মোকাবেক বিয়ে করে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই চলে আসছিল। এদিকে প্রায় ১ বছর পুর্বে হুসনা খাতুনের নিকট হতে মিলন ও তার বাবা মা তাদের জমিতে বাড়ি করে দেয়ার কথা বলে ৩লক্ষ টাকা স্ট্যাম্পে স্বাক্ষর করে হাওলাত নেন।এবারের বর্ষা মৌসুম শেষে বাড়ি করার কথা। এদিকে ট্রাক ড্রাইভার মিলন ও তার বাবা মা হুসনার টাকা আত্মসাত ও গোপনে তালাক দেয়ার পরিকল্পনা চুড়ান্ত করে। সেই পরিকল্পনা মোতাবেক গত ২০ জুলাই উক্ত মিলন হোসেন মিলন ড্রাইভার কুড়িগ্রাম বিআরটিএ অফিসে লাইসেন্সের কাজের কথা আছে বলে সকাল ৮ ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে বাড়ি থেকে বের হয়ে সকাল ১০টার সময় তার ব্যবহৃত ০১৭৭৩৭৮০১৩২ নম্বর মোবাইল ফোন থেকে তার স্ত্রী মোছাঃ হুসনা খাতুনকে জানায় কুড়িগ্রামে বিআরটিএ অফিসের বাইরে লোকজনের সাথে গ্যাঞ্জাম বলে মোবাইল ফোনটি কেটে দেয়। পরে অনেকবার চেষ্টা করলেও আর মোবাইল নম্বর খোলা না পেয়ে মিলনের বন্ধু বান্ধবসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোজ নিয়ে কোথাও না পেয়ে গত ২২ জুলাই মিলন ড্রাইভারের স্ত্রী হুসনা খাতুন ভুরুঙ্গামারী থানায় একটি জিডি করেন। জিডি নং ১০৯৭, তারিখ ২২.০৭.২০২৫ ইং। এদিকে মিলনের বাবা মা হুসনা খাতুনকে জানায় তার পুত্র তাকে আদালতের মাধ্যমে গোপনে তালাক দিয়েছে, তুমি তালাক নামায় স্বাক্ষর করে বাপের বাড়ি চলে যাও। বাড়ি করার টাকা ফেরত না দিয়ে স্বামী তাকে না জানিয়ে বিনা কারনে একতরফা তালাক দিলেও তিনি তা স্বাক্ষর করেন নাই। এদিকে উক্ত মিলন ড্রাইভার কুড়িগ্রামে যাওয়ার সময় হুসনার মোবাইল ফোন ও গোপনে স্ট্যাম্প নিয়ে গেছে।বর্তমানে হুসনা খাতুন স্বামীকে হারিয়ে অর্ধাহারে অনাহারে অতি মানবেতর জীবন যাপন করছে। তিনি প্রশাসনসহ দেশবাসীর নিকট মিলন ড্রাইভারকে খুঁজে পেতে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন।
