ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে জয়া ট্রেডার্স এর পক্ষ থেকে নাবিল গ্রুপের খামারীদের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে বিশিষ্ট খামারী আলহাজ্ব ইসলামুল হকের সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আঃ মমিন। নাবিল গ্রুপের ব্যবসায়ের প্রধান মোঃ রাকিব আল-ইসলাম। নাবিল গ্রুপের মাকের্টিং ম্যানেজার কে. এম. শরিফ আল-হাসান প্রমুখ।

