ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফল ভোগীদের মাঝে উপকরন হিসেবে ছাগল বিতরন করা হয়েছে।। রবিবার (১১ জুন) সকালে উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ‍্যোগে উক্ত প্রকল্পের আওতায় ৪৭ জন সুফল ভোগীদের মাঝে প্রত‍্যেককে ২ টি করে ছাগল ও একটি করে ছাগল থাকার ঘর দেয়া হয়।

উপজেলা প্রানীসম্পদ কার্য‍্যালয়ে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাক্তার শামীমা আক্তারের সভাপতিত্বে ছাগল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী। এসময় উপস্হিত ছিলেন কুড়িগ্রামের প্রানীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাক্তার মো: আপেল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম‍্যান (পুরুষ) জালাল উদ্দিন মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *