ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এসময় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আগুন নেভানোর বিভিন্ন কৌশল শিখিয়ে দেন। এছাড়া ভূমিকম্পের সময় করণীয় ও উদ্ধার কার্যক্রম কিভাবে চালাতে হবে সে সম্পর্কে ধারণা প্রদান করেন।
মহড়ায় অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, আইসিটি অফিসার আশরাফুল আলম, উপসহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্দুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
