সোহেল রানা কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের আজিজুল হকের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন হয়ে বাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাড়ির মালিক আজিজুল হক জানায় গতকাল ২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাত ৮ টায় সময় তার নিজ ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন হয়ে ২টি ঘর নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় এসময় ঘরে রাখা নগদ ২ লক্ষ টাকা আসবাবপত্র ও তার বাড়ির পাশে একটি পল্লীবিদ্যু এর মিটার সহ পুড়ে ছাই হয়ে যায়। পরে বিকট শব্দ শুনে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
