ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ জমকালো আয়োজনের মধ্যদিয়ে উপজেলার ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা শনিবার মহানন্দা কিন্ডার গার্ডেন চত্বরে চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস প্রধান অতিথি থাকার কথা থাকলেও সংগত কারণে অনুপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান। প্রথমে অনুষ্ঠানের সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ স্বাগত বক্তব্য রাখেন। পরে ইউপি সচিব আহসান হাবিব ২০১৭/১৮ অর্থ বছরের বাজেট পাঠ করেন। এরপর উন্মুক্ত আলোচনায় ইউনিয়নের প্রায় ২০/২৫জন বিভিন্ন বিষয়ে আলোচনঅয় অংশ গ্রহণ করেন। উন্মুক্ত আলোচনার পর সকল প্রশ্নে উত্তর দেন সংশ্লিষ্ট চেয়ারম্যান। পরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা আ”লীগ শাখার সহ সভাপতি আইয়ুব আলী মন্ডলসহ অন্যর। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩কোট ৩লাখ ৮১ হাজার ৭শত এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩ লাখ ৭১ হাজার ৭শত সমাপনী জের ৪২ হাজার ৬শত। বাজেটে যোগাযোগ, কৃষি, শিক্ষা, বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্য বিষয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। এদিকে একই অনুষ্ঠানে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রীর মিড ডে মিলের প্রকল্পের অংশ হিসেবে বিনামূল্যে ৩য় থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে ইউনিয়নের মোট ৮শত শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ তেলিপাড়া ও শিকারী সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন অতিথিগণ। অপর দিকে একই অনুষ্ঠানে ভোলাহাট থানা কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিগণের উপস্থিতিতে বক্তব্য রাখেন, এসআই সঞ্চয় কুমার, এসআই রেজাউল করিম ও এএসআই জাহাংগীরসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন