ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার : মৌলভীবাজার জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ ০৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়। মাদরাসার হলরুমে প্রিন্সিপাল মাও: শেখ মুহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মাও: হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুস সামাদ মিয়া, গিয়াসনগর ইউপি মেম্বার শামসুল ইসলাম, মাদরাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাও: আব্দুল মান্নান ও মোস্তফাপুর ইউপির সাবেক মেম্বার ইমরান আহমদ। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো: ফারুক মিয়া, মাহমুদুল হাসান, মাদারাসা পরিচালনা কমিটির সদস্য কাউছার আহমদ, অভিভাবক আব্দুল হাই, হারুন মিয়া, শিক্ষকদের পক্ষে মাও: ফখরুল ইসলাম, কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে মুশফিকুর রহমান মজুমদার, ফারহানা আক্তার কলি প্রমুখ। অনুষ্ঠানে ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *