মোছাঃ ইয়াছমিন সুলতানা, বিশেষ প্রতিনিধি।
বন নদী জলাশয় দখল দূষণ মুক্ত করতে হবে ব্রহ্মপুত্র খননের নামে খাল বানানো বন্ধ করো এই শ্লোগান ধারণ করে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন আজ ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের পক্ষে সমন্বয়ক আবুল কালাম আল-আজাদ। বক্তব্যে মৃত প্রায় ব্রহ্মপুত্রের নানা বিষয়ে উপস্থাপনা করেন তারা ৭ দফা দাবী জানিয়েছেন। দাবীগুলো হচ্ছে- খননের নামে ব্রহ্মপুত্রকে খালে পরিনত করা চলবে না, নদীর বুককে দখল মুক্ত করার জন্য সকল ধরনের স্থাপনা অবিলম্বে উচ্ছেদ করে নদীর স্বাভাবি গতিধারা ফিরিয়ে আনতে হবে, কলকারখানা এবং বিভিন্ন শহর জনপদে বিষাক্ত বর্জ্য আর্বজনা নদীতে ফেলা বন্ধ করতে হবে।

১৯৫০ সনের প্রজাস্বত্ব আইন অনুযায়ী দেশের সমস্ত নদী, খালবিল জলাশয়ের জায়গা চিহ্নিত করে স্থায়ী সীমানা পিলার বসাতে হবে, প্রাণ প্রকৃতির শত্রু প্লাস্টিক প্যানা নিষিদ্ধ করতে হবে, নদী খালকে সংকীর্ণ করে পুরানো ধাঁচের নদী হন্তারক ব্রিজ-কালভার্ট স্থাপন থেকে বের হয়ে প্রয়োজনে ঝুলন্ত ব্রিজ তৈরী করতে হবে ও সমস্ত নদী কালের গতিরোধকারী বাঁধ অপসারণ করে স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহ্ নূরুজ্জামান ও মাহমুদ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *