sabbir-photo

রংপুর অফিস.
রংপুরের পীরগঞ্জে নিখোঁজের এগার দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি ৮ বছর বয়সী শিশু সাব্বিরের। ফলে চরম উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েছে শিশুটির পরিবার। সে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের বড় আমবাড়ি গ্রামের হারুন-অর-রশিদের পুত্র।নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারী সন্ধার পর সে বাড়ি থেকে বেরিয়ে নিকটস্থ আমবাড়ী বাজারে যায়। এরপর সে আর বাড়ী ফিরেনি । নিখোঁজের পর সাব্বিরের পরিবারবর্গ তাদের আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেছেন। কিন্তু ১১ দিন অতিবাহিত হলেও সে ফিরে আসেনি বা কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে গেঞ্জি ও চাদর ছিল । এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত ভাবে জানানো হয়েছে। কেউ ছেলেটির সন্ধান পেলে ভেণ্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র অথবা তার দাদা আবু এছরার এর ০১৭০৪-২৬১৭৩৮ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ করেছে তার পরিবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *