মো: রেজাউল করিম, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে পায়ু পথে হেরোইন বহনের সময় সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। রোববার বেলা ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ১২ মাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে তাকে আটক করা হয়। আটককৃত যুবক গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার মৃত আরশাদ আলীর ছেলে।
প্রেমতলী পুলিশ ফাঁড়ী ইনচার্জ সহকারী পরিদর্শক (এসআই) পার্থ সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১২ মাইল এলাকায় মাদক কেনাবেচার জন্য ব্যবসায়ীরা অপেক্ষা করছে। আমি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে আমাদের দেখা মাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে দেহ তল্লাশী করে, তার স্বীকারোক্তী অনুযায়ী পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন তার পায়ু পথে পাওয়া যায়। পরে তাকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
