সজল, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
১৮ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার মরিচাকান্দি গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা প্রকৌশলী মাদুসার রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রত দাস, কানুনগো তোফাজ্জেল হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে দোআ ও মোনাজাত করেন অত্র এলাকার ইমাম ক্বারী আব্দুল বারী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম জানান, ‘৮৬ শতাংশ খাস জমির উপর উক্ত আশ্রয় কেন্দ্রে ৪০টি গৃহ নির্মাণ করা হবে, এতে ৪০টি পরিবারকে পুনর্বাসন দেয়া হবে। ইতোমধ্যে ‘ক’ শ্রেণীর ৩০০টি পরিবারের তালিকা চুড়ান্ত করা হয়েছে, যাদের মুজিব বর্ষে পুনর্বাসন দেয়া হবে। ৩০০টি ঘরের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।’
