রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

জাতীয় পার্টিতে যোগদান করায় এ্যাডভোকেট এমদাদুল হককে রাজীবপুর উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে ওই সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এ্যাডভোকেট এমদাদুল হককে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।

পরে রফিকুল ইসলাম লালের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইব্রাহিম খলিল আকন্দ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, শাহ মোঃ জিয়া,সুরুজ্জামান, জাতীয় যুব সংহতির সভাপতি মাইদুল ইসলাম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় এ্যাডভোকেট এমদাদুল হক বলেন, প্রত্যেক কর্মীকে এখনই মাঠে নেমে পড়তে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে দেশের উন্নয়নে জাতীয় পার্টির অবদানের কথা বলতে হবে।আগামী সংসদ নির্বাচনে প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে বলেও নেতা কর্মীদের জানান তিনি।

গত ৯ ফেব্রুয়ারী ঢাকায় জিএম কাদের মাধ্যমে জাতীয় পার্টিতে যোগদান করেন এমদাদুল হক।রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে তার বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন