রানীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের দক্ষিণ ভেলাই গ্রামের হাড়িপাড়ায় সকালে বজ্রপাতে একজন নিহত ও আহত হয়েছে-২ জন । ১৫ জুন সকালে ভেলাই গ্রামের হাড়িপাড়ার শ্রী দোমাশুর ছেলে সলেরাম(৩৬) একই গ্রামের নরেশ,লক্ষী সহ বেশ কয়েকজন স্থানীয় একটি চায়ের দোকানে বৃষ্টি হওয়ার কারনে আটকে ছিলেন। সেখানে হঠাৎ বজ্রপাতে সলেরাম মারা যায় এবং নরেশ,লক্ষীসহ বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে নরেশ, লক্ষী গুরুতর আহত হয়ে ঠাকুরগাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন