রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানা পুলিশ গত ২৫ র্মাচ ভূয়া র্যাব পরিচয়ে এক যুবককে থানায় আটক করেছে।
জানাযায়, উপজেলার নেকমরদ এলাকায় পীরগঞ্জ উপজেলার সিংঙ্গারোল গ্রামের মোহাম্মদ আলীর পুত্র রবিউল ইসলাম র্যাবের পরিচয়ে রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটক করে টাকা নিয়ে ছেড়ে দিচ্ছিল। এ সময় স্থানীয় লোকজনের বিষয়টি সন্দেহ হলে র্যাব সদস্যকে আটক করে থানায় খবর দেয়। থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ প্রসঙ্গে থানার এসআই আজগর আলী বলেন, আটককৃত যুবক একজন ভূয়া র্যাব সদস্য তার নিকট হতে একটি র্যাবে আইর্ডি কার্ড পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
