রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ৭ই মার্চ ২০২৩ইং উদযাপন উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ,উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথীর বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলফামুল ইসলাম,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,আ”লীগ যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব,কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, পল্লিবিদ্যুৎ অফিসের ডিজিএম, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন৷এছাড়াও রানীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী,মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী,
সমাজসেবা আব্দুল রহিম,তথ্য অফিসার হালিমা বেগম,প্রানি সম্পদ কর্মকর্তা মৌসুমি আক্তার,মহিলা বিষয়ক অফিস সহকারি গোলাম রব্বানি,
উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন,
ঘনশ্যাম,সীমান্ত বসাক,যুব-উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন,প্রধান শিক্ষক সেলিমা আক্তার,পুজা উদযাপন পরিষদ সভাপতি ছবিকান্ত দেব ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি অমল কুমার রায়,
মুক্তিযোদ্ধাগন ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনি ও সমাজসেবা অফিস থেকে ২৬জন অসুস্থ রুগিদের মাঝে ১৯০ (এক লক্ষ নব্বই) হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়৷অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা৷

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, বিকেলে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *