কুড়িগ্রাম প্রতিনিধি>
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১’শ ৮০পিস ইয়াবাসহ শাহ্ আলম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। ওই মাদক ব্যবসায়ী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নটান পাড়ার মৃত তয়েজ উদ্দিনের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নটান পাড়ার তার নিজ বাড়ি থেকে ১’শ ৮০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ্ আলম দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জরিত। একাধিক মামলার আসামি শাহ আলম কারো কথা তোয়াক্কা না করে তার মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। শুক্রবার রাত ৮টার দিকে ইয়াবা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এসআই লিটন মিয়া সঙ্গীয় ফোর্সসহ নটানপাড়ায় তার বাড়িতে অভিযান চালায় । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ্ আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে ধরে ফেলে। অপরজন পালিয়ে যায়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, আটকৃত শাহ্ আলম ও অজ্ঞাত একজনের নামে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *