এ,কে,এম হাসানুজ্জামান – এশিয়ান বাংলা নিউজ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৬টি ইউনিয়নের প্রায় শতাধিক পয়েন্টে ড্রেজারের বসিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব। শুষ্ক মৌসুমে অপরিকল্পিত ড্রেজিং মেশিনের সাহায্যে দীর্ঘ দিন ধরে বালু উত্তলন করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। যার ফলে ব্রহ্মপুত্র নদ সহ শাখা নদী গুলোতে গভীর গর্তই হচ্ছিল না পরবর্তীতে বর্ষা মৌসুমে নদীর গতিপথ পরিবর্তীত হয়ে হাজার হাজার ঘড়বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে বসতভিটা হারিয়ে পথে বসেছিল প্রায় দুই হাজার পরিবার । পশ্চিম খেদাইমারি, মধ্য খেদাই মারি, দক্ষিণ খেদাইমারি, ফুলুয়ারচর, দক্ষিণ বলদমারা, পালের চর, কর্ত্তিমারি ঘাট সহ বিভিন্ন গ্রামের এই দুই হাজার মানুষ পরবর্তীতে রাস্তার ধার সহ বিভিন্ন জায়গায় স্থান নিয়েছে।

এখানকার বালুদস্যুরা প্রভাবশালী হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনার পর, দু একদিন বন্ধ থাকলে ও পুনরায় চলে বালু উত্তলন । ড্রেজারের জালায় অতিষ্ঠ ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কথা হয় ব্রহ্মপুত্র নদের শাখা হলহলি নদীর তীরবর্তী বাসিন্দা শাহজাহান আলীর সাথে তিনি জানান – আমার বাদাম খেতের পাশেই দুইটি ভেকু দিয়ে মাটি কেটে ৩২ টি কাকড়া দিয়ে একাধারে গভীর গর্ত করে মাটি কেটে নেওয়া হচ্ছে, যাদুরচর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিলে , ব্যবস্থা না নিয়ে আমাকে বলেন এসিল্যান্ডের সাথে যোগাযোগ করেন।
নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান , পাখি উড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মন্ডলসহ সুধী জনেরা মনে করছেন, এরকম ভাবে ব্রহ্মপুত্র নদ সহ অন্যান্য নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তলন অব্যাহত থাকলে আগামী ৩/৪ বছরের মধ্যে নদীর গতি পথ পরিবর্তীত হয়ে জনপদ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এবিএম সরোয়ার রাব্বি (ভারঃ) বলেন, প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন