লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমির ড্রেন খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার আব্দুল আজিজ বৃহস্পতিবার দুপুরে সেচের জন্য ড্রেন খুঁড়ছিলেন। এ সময় মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পেয়ে তিনি সতর্কভাবে তা তুলে বাড়িতে নিয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের গ্রেনেড। এটি বহু বছর ধরে মাটির নিচে ছিল। বিধি মোতাবেক গ্রেনেডটি ডিসপোজ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন