স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ ফেব্রুয়ারী) শুক্রবার দুপুরে রংপুরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ সোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য্যওে সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব দে, শ্রী প্রাণতোষ আচার্য শিবু, কার্য-নির্বাহী সদস্য শ্রী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, শ্রী অনুপ কুমার রায় লিটন, শ্রীমতি রত্না ঘোষ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর সভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা ও সাধারণ সম্পাদক এড. প্রশান্ত কুমার রায়। এ সময় রংপুর জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার ৮টি উপজেলা ও সভাপতি সম্পাদকৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে দুপুর ১২টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইফুজ্জামান ফারুকী।
সম্মেলনের শুরুত্বেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি অজয় প্রসাদ বাবনসহ সকল নিহত নেতা-কর্মীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্মেলন শেষে প্রধান উপদেষ্ঠা সোমানী রামকৃষ্ণ,সভাপতি রাম জীবন কুন্ড সিনিয়র সহ-সভাপতি ধীমান ভট্টাচার্য্য, সহ-সভাপতি ক্ষ্যান্ত রানী রায়, সাধারণ সম্পাদক পার্থ বোস ও বিকাশ দাসকে সহ-সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন