ছাতক প্রতিনিধিঃঃ
ছাতকের সিনিয়র সাংবাদিক (দৈনিক সমকাল/এশিয়ান এইজ/উত্তরপূর্ব) পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি ও ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটির সদস্য সচিব শাহ্ মো.আখতারুজ্জামানের ছোট বোন মোছাম্মদ ইয়াসমিন নাহারের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার (দৈনিক সিলেট বানী), যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম হিরন (দৈনিক নয়াদিগন্ত/জলালাবাদ), কাজি রেজাউল করিম রেজা (দৈনিক ইনকিলাব/শ্যামল সিলেট), আতিকুর রহমান মাহমুদ (দৈনিক কাজির বাজার) ও মাহমুদ আলম (মোহনা টেলিভিশন), সদস্য আনোয়ার হোসেন রনি (দৈনিক যুগান্তর), সাকির আমীন (দৈনিক আমাদের সময়/একাত্তরের কথা) মাওলানা জুনাইদ আহমদ (দৈনিক জৈন্তাবার্তা), কামরুল হাসান সবুজ (দৈনিক দিনকাল), নুর উদ্দিন (দৈনিক আমাদের নতুন সময়), জাহাঙ্গীর আলম চৌধুরী (দৈনিক ভোরের ডাক/সুনামকণ্ঠ), মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), তমাল পোদ্দার (দৈনিক সংবাদ), নাজমুল ইসলাম (দৈনিক জলালাবাদ), হেলাল আহমদ (দৈনিক সুনামগঞ্জের সময়), ও আরিফুর রহমান মানিক (দৈনিক ভোরের পাতা) প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বুধবার রাত সোয়া ১০টায় সাংবাদিক শাহ্ মো.আখতারুজ্জামানের ছোট বোন মোছাম্মদ ইয়াসমিন নাহার সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ইদনপুর (বড়) গ্রামের সৌদি প্রবাসী আলহাজ্ব বশির উদ্দিনের স্ত্রী। মৃতুকালে তার বয়স হয়ে ছিলো ৪৫ বছর। বৃহস্পতিবার বেলা ১১টায় নামাজে যানাজা শেষে গ্রামের পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি কিডনীসহ নানা জটিল রোগে ওই হাসপাতালের আইসিই বিভাগে চিকিৎসাধীন ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন