সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে স্থানীয় প্রভাবশালী কর্তৃক জায়গা দখল করে মাটি উত্তোলন ও নদীর পাড় কাটার অভিযোগে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিপন মিয়া। গত ১৬ ফেব্রুয়ারি তিনি স্থানীয় প্রভাবশালী বাদাঘাট এলাকার তোতা মিয়া ও পাঠানপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান চৌধুরীর পুত্র মুহিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

এর আগের দিন ১৫ ফেব্রুয়ারি তিনি নদীকাটা বন্ধের জন্য তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন। আবেদনকারী শিপন মিয়া তাহিরপুরের বাদাঘাট বাজার পাঠানপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র।

তিনি জানান, তোতা মিয়া ও মুহিবুর রহমান শ্রমিক দিয়ে গত ১২ ফেব্রুয়ারি থেকে জাদুকাটা নদীর তীরে অবস্থিত শিপন মিয়ার জায়গা থেকে জোরপূর্বক মাটি কাটার মেশিন দিয়ে মাটি উত্তোলন করছেন। এতে শিপন মিয়া বাঁধা দিলে তোতা মিয়া ও মুহিবুর রহমান ক্ষিপ্ত হন এবং প্রকাশে হত্যার হুমকি দেয়।

এছাড়াও মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়ার ভয়ও দেখিয়েছে তারা।

এই মুহুর্তে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে শিপন মিয়া ও তার পরিবার। তাদের নিরাপত্তার স্বার্থে ও নিজ জমি থেকে মাটি উত্তোলন বন্ধ করতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ সুনামগঞ্জের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন