সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিষ পানে কৃষকের ৪ গরুর মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের আফছর নগর গ্রামে।
বিষক্রিয়ায় গরু মৃত্যু হওয়ার বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারী রোববার দোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আফসর নগর গ্রামের শুকুর আলীর পুত্র ফরিদ মিয়া । তবে কে বা কারা বিষ খাইয়েছে এ ব্যাপারে অভিযোগে কারো নাম উল্লখ করেন নি তিনি। অভিযোগ থেকে জানা গেছে গত ১৩ ফেব্রুয়ারী শনিবার দিবাগত রাত ৯ টায় ঘরের বাইরে বাধা অবস্থায় গরুর শব্দ পেয়ে কৃষক ফরিদ মিয়া গিয়ে দেখেন একটা গরু মাটিতে পরে আছে।
সাথে সাথে স্থানীয় পশু চিকিৎসককে খবর দিলে চিকিৎসক আসার আগেই একটি গরু মৃত্যু ঘটে। ঐ মরা গরুটির লক্ষণ দেখে বিষ ক্রিয়ায় মৃত্যু হতে পারে এমনটাই মনে করেন, চিকিৎসক। পশু চিকিৎসক থাকা কালিন সময় পর পন আরো ৩টি গরুর মৃত্যু ঘটে।
তবে চিকিৎসককের পরামর্শ অনুযায়ী টক জাতীয় পানীয় পান করানো হলে অপর দুটি গরু মৃত্যু থেকে প্রাণে বেছে যায় বলে জানিয়েছন গরুর মালিক ফরিদ মিয়া।
এব্যাপারে, কৃষক ফরিদ মিয়া বলেন, কে বা কারা আমার গরু গুলোকে বিষ খাইয়েছে আমি নিজ চোখে দেখি নি। তাই লিখত অভিযোগে কাউকে অভিযুক্ত করি নাই।
