নিজস্ব প্রতিবেদকঃ শেখ মোঃ সাইফুল ইসলাম।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পালাতক ১১ আসামিকে গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ও সঙ্গীয় এস,আই সেলিম রেজা, এস,আই রায়হানুজ্জামান, এস,আই রফিকুল ইসলাম, এস,আই আবুল কালামসহ রাতভর অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ১১ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।
