মোঃ আশতাব হোসেন
রক্তে কেনা বাংলা বর্ণমালা সে আমার ভাইয়ের রক্ত,
এই ভাষা রক্ষা বিস্তার করতে উদ্যোগ দরকার শক্ত।
মুখে নয় শুধু, আন্তরিকভাবে চর্চা করে বাংলা ভাষা,
পুরতে হবে শহীদ ভাইদের অপূরণীয় আশা।
শুদ্ধ বাংলায় বলা লেখার চেষ্টায় না করলে ভুল,
তবেই সৌরভ করবে বিস্তায় বাসনার বাগানে ফুল।
বাংলা মায়ের প্রিয় ভাষায় আত্মিক পরশ দিয়ে,
প্রতিকণা রক্ত করব উজ্জ্বল সবাই শপথ নিয়ে।
হাসবে দেখে শহীদ আত্মা শান্তি ভরা বুকে,
গর্বের আনন্দ রঙ ছড়াবে স্বজন সবার মুখে।
