কুড়িগ্রাম প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বার বার কুড়িগ্রামের নদী ভাঙ্গা মানুষের কথা তুলে ধরেছেন কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে সচিবালয়ে সময় দিয়ে নদী শাসনের ফাইল এগিয়ে নিয়েছেন।
বক্তারা এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের প্রতি কৃজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
সদর উপজেলার ঘোগাদহ, যাত্রাপুর এলাকার উপর দিয়ে প্রবাহিত দুধকুমর নদী শাসনে একনেকে ৬৯২ কোটি টাকা অনুমোদন হওয়ায় নদী তীরবর্তী মানুষ কৃতজ্ঞতা স্বরুপ যাত্রাপুরে দুধকুমরপুর নদীর পাড়ে আনন্দ মিছিল করে।
এ সময় বক্তব্য রাখেন-যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, জাপা নেতা লাভলু, ইউপি সদস্য এরশাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন-এমপির ব্যক্তিগত সহকারী সোহেল রানা সরকার, রাহুল ইসলাম, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন