ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে মোঃ মাসুম জোমাদ্দার (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকার ইউশা ফিলিং স্টেশনের সামনে জেবি পবিরহন নামের ভান্ডারীয়া অভিমুখি যাত্রীবাহী বাস থেকে আটক করা হয় তাকে। এ সময় তার কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ। গ্ৰেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাসুম রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার মৃত ইয়াকুব আলী জমাদ্দরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী জেবি পরিবহনে মাসুম ফেনী থেকে গাঁজা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ তাকে আাটক করে।
এই ঘটনায় রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
