Skip to content
দেখেছেন: ৩৭৮
কবিতা-
“মা তুমি”
কলমেঃ নওরীন বিশ্বাস
ডোমকল,মুর্শিদাবাদ।
তারিখঃ১৭-০৯-২০২২
আমি কে!
নিজে জানতাম না ধরণীর বুকে,
তবুও ছিলাম যে আমি কত সুখে।
মা নামের শব্দচয়নে আমাকে আঁকড়ে ধরে,
কত সুখে রাখতো বুকে লালন করে।
কত কষ্ট দিয়েছি তাঁকে বাড়ন্ত জীবনে
বুঝে,আর নাই বুঝে হউক আমার প্রাণে।
কখনো আসে নাই আমার জন্য অভিশপ্ত বাণী,
মায়ের আদরে পেয়েছি সুখের জন্য দীপ্তি।
রঙিন স্বপ্নে লালিত তুমি আমার ভূমি
ভাবনার বাহিরে জীবনের তরে মা তুমি।
কত গল্পে কত কবিতায় তোমার কথা
ফুটে উঠেছে ধরিত্রীতে তোমার শুধু উপমা।
স্নেহের আদরে রেখেছো জীবনের তরে,
মায়ের ভালোবাসা কথা বলে সবাই সমাদরে।
গর্বিত মায়ের জাত ভূমিষ্ট ভুবনে,
কত বর্ণমালা রচিত হয়েছে তোমার স্মরণে।
========