আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার বৃক্ষরোপণ ও আলোচনা সভা মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ১০ উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা আশফিকুন নাহার। বিক্রমপুর রক্তদান সংস্থার স্বেচ্ছাসেবক বাইজিদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, বিডি ক্লিন মুন্সিগঞ্জ সমন্বয়ক অনিক পাল পার্থ, সহকারী সমন্বয়ক মোঃ আল আমিন, ডা. দেবব্রত ঘোষ সমীর, এডভোকেট সানজিদা রহমান শেলী, সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন একজন শুভঙ্কর কুন্ডু, মাহমুদ হাসান, মিথিলা, মো. শাহাদাত সরকার, উজ্জ্বল, সবুজ, মারুফ, আল-আমিন, সোহাগ, নয়ন, লিম, দিপু প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ৫টি ডায়াগনস্টিক সেন্টার ৫টি সংগঠন ও প্রধান অতিথি, বিশেষ অতিথি দের ক্রেস্ট প্রদান করা হয় ।

