
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:
“মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়” বিউটিফুল লালমনিরহাট সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিকী সাংগঠনিক প্রতিবেদন প্রকাশ, সংগঠনের টি শার্ট উন্মোচন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা , ২০০ তম স্বেচ্ছায় রক্তদান ও ৫ম বর্ষপূর্তি কেক কেটে উদযাপন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গেরিলা লিডার ড. মোঃ শরিফুল ইসলাম কানু, সম্পাদক লালমনিরহাট বার্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ , মোঃ শাহা আলম মহোদয়ের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসাইন, লাইব্রেরী অফিসার, লালমনিরহাট ইউনিট ও উপস্থিত ছিলেন নদী ভাংগা পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম. এ . হান্নান , সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আমিনুর রহমান চেয়ারম্যান বগুড়া ক্লিনিক , লালমনিরহাট।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ ও পবিত্র গীতা পাঠ করা হয়। এর পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিউটিফুল লালমনিরহাট সংগঠনের সদস্য , নুসরাত জাহান, রেজোওয়ানা ইসলাম বৃষ্টি ও মিফতাহুল জান্নাত আঁখি।
বিউটিফুল লালমনিরহাট সংগঠনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান গ্রীণ ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ রেদোয়ান হোসেন রাঙ্গা, সম্মিলিত সামাজিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি তাহ হিয়াতুল হাবীব মৃদুল সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
এরপর বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা হীরা চন্দ্র রায়।
বিউটিফুল লালমনিরহাট সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসাইন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন…. বিশেষ অতিথি, প্রধান অতিথি ও আলোচনা সভার সভাপতির বক্তব্যের মাধ্যমে বিউটিফুল লালমনিরহাট সংগঠনের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
নতুন কমিটিতে হীরা চন্দ্র রায় সভাপতি, মোঃ রাকিব উদ্দিন, সাধারণ সম্পাদক,
মিফতাহুল জান্নাত আঁখি কে সাংগঠনিক সম্পাদক ও সুমন চন্দ্র রায় কোষাধ্যক্ষ , মনিরাজ চন্দ্র রায় , দপ্তর সম্পাদক , মোঃ লাভলু মিয়া, প্রচার সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।।
