সোহেল রানা

লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতী নগর ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামে, গত ২ মাস আগে আত্ম প্রকাশ করে ইয়্যাং স্টার ব্লাড ডোনেশন ক্লাব।এর মধ্যে ক্লাবের কমিটিও ঘোষণা করা হয়।
আজ শুক্রবার (০৬/০৮/২১ইং) এক ভার্চুয়াল মিটিং এ উক্ত ক্লাবে উপদেষ্টা মন্ডলীর কমিটি প্রকাশ এবং ক্লাব সভাপতি সকলের মতামতের ভিত্তিতে ঘোষণা করেন।

উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে, ৫নং পার্বতী নগর ইউনিয়নের চেয়্যারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব সালাউদ্দিন আহমেদ ভুঁইয়া কে মনোনিত করেন।এবং বিশিষ্ট সমাজসেবক এম শামসুল আমীন, ইসমাইল মিঝি, বিশিষ্ট ব্যবসায়ি মিজানুর রহমান ভুঁইয়া, মোঃ পারভেজ, গোলাম সারোয়ার লিটন, আনোয়র হোসেন টিটু,তাজুল ইসলাম বাবুল, মোঃ রাসেল করিম স্বপন, মোঃ নাছির হোসাইন, মো আব্দুল মাজেদ ও সম্মানিত শিক্ষক মোঃ সেলিম, হাবিবুর রহমান সবুজ, মোঃ জিল্লুর রহিম ও মোঃ আবু তাহের,মোঃ সামসুল ইসলামকে উপদেষ্টা মনোনিত করে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন।

এসময়, ক্লাব সভাপতি রবিউল আহসান শিপন তার বক্তব্যে বলেন, আমাদের ক্লাবটি একমাত্র মানব সেবার লক্ষ্যেই গঠন করা হয়েছে। আমরা সকলে মিলে একসাথে যথাসাধ্য মানব সেবা করতে চেষ্টা করবো। আমাদের ব্যক্তিগত রাজনীতি ব্যক্তিগতই থাকবে, কিন্তু মানবসেবায় ক্লাবের মাধ্যমে আমরা সবাই এক। ইতিমধ্যে আমাদের রক্তযোদ্ধাদের রক্তদান সন্তুষ্ট জনক। তাই আমি তাদের কে ধন্যবাদ জানাই।আমরা করোনা আক্রান্ত, শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার নেওয়ার চিন্তাভাবনা করেছি।
তাই আমাদের সবারই সাহায্য প্রয়োজন। এজন্য আমাদের অভিবাবক হিসেবে আজকের এই উপদেষ্টা কমিটি গঠন। ইনশাআল্লাহ উনারা আমদের অভিবাবক হিসেবে সর্বক্ষেত্রে পাশে থাকবে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন