জুড়ী( মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের জুড়ীতে সামাজিক বনায়নে উপকারভোগী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এক বিট কর্মকর্তার বিরুদ্ধে। এসব অনিয়মের বিচার চেয়ে এলাকার মানুষ সংশ্লিট মন্ত্রনালয়ের মন্ত্রী, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,জুড়ী উপজেলার পুটিছড়া বিটের অধীনে থাকা সরকারের প্রায় ২৫ হেক্টর জমিতে ৬৫ জন উপকারভোগী নিয়োগ দেন স্থানীয় বিট কর্মকর্তা প্রদীপ চন্ড মন্ডল । যাদের নিয়োগ দিয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫-২০ হাজার করে টাকা নেন তিনি।এ ছাড়াও একই পরিবার থেকে ১ জন উপকারভোগী থাকার নিয়ম থাকলে কোন কোন পরিবার থেকে ৩-৪ জন উপকারভোগী নিয়োগ দেওয়া হয়।এদের মধ্যে কাছিম আলীর পরিবার থেকে ৩ জন,আব্দুস সালাম সোহাগের পরিবার থেকে ৪ জন,সাদিম আলীর পরিবার থেকে ৩ জন সহ এরকম অসংখ্য পরিবার রয়েছে।
পুটিছড়া বন বিটের পাশ্ববর্তী এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম,ইউপি সদস্য নূর উদ্দিন সহ কয়েকজন মানুষ অভিযোগে উল্লেখ করেন,২০০১-০২ সালে রোপনকৃত আগর গাছ এবং ২০০৭-০৮ সালে রোপনকৃত আকাশমনি গাছ রাতের আধারে বিট কর্মকর্তার যোগ সাজসে বিক্রি করা হয়।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান,এক পরিবার থেকে ৩-৪ জন লোক নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়ম বহিভূর্ত।তাছাড়া যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়া হয়েছে।
পুটিছড়া বন বিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে উনার মোবাইল বন্ধ পাওয়া।
জুড়ী রেন্জ কর্মকর্তা মো আলাউদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন,এলাকায় দুইটি পক্ষ থাকার কারনে তারা এ অভিযোগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন