নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ী আব্দুল খালেকের পুক্র দুলালসহ আনেকে। একাধিকবার অভিযোগ করার পর ও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। প্রশাসনের ভুমিকা নিয়ে সমালোচনা করছে এলাকাবাসী। উপজেলার নেওয়াশী ইউনিয়নের কাশির ডারা নদীতে দীর্ঘদিন থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় আশে পাশের বসত বাড়ী ও পুকুরে মারাত্মক ক্ষতির আশংঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী সিফাত,রিপন ও আবুল হোসেন মিয়া অভিযোগ করে বলেন, নদীর ভিতরে ড্রেজার দিয়ে প্রায় ৩০/৪০ ফিট গভীর থেকে বালু উত্তোলন করছে,এতে ফসলী জমি সহ গীরাই নদীর বড় ধরনের ক্ষতির হওয়ার সম্ভাবনা রয়েছে। শধু তাই কাশির ডারা ব্রীজটি এখন হুমকির মুখে পড়েছে পানি শুকিয়ে গেলে পার ভেঙ্গে ফসলী জমি নদীর গর্ভে বিলিন হতে পারে। এ বিষয়ে উচ্চ মহলের সু দৃষ্টি কামনা করেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *