ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি ঃ
মুজিব জন্মশত বার্ষিকীর উপহার হিসাবে জয়পুরহাটের পাঁচবিবি গরীব ও অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদানকৃত বাড়ির ভিত্তিপ্রস্তত স্থাপন কাজের উদ্ধোধন করা হয়। রবিবার বিকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নানদাস এলাকার ভুিমহীনদের জন্য এসব সরকারি বাড়ি নির্মিত হচ্ছে।
জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাডভোকেট সামছুল আলম দুুদু একাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নূর-এ-শেফা, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাবেক চেয়ারম্যান ও কলেজ শিক্ষক রফিকুল ইসলাম শাহিন ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক জাহিনুর ইসলাম সহ অনেকেই।
