মো: নাজমুল হুদা মানিক ॥ ইশ্বরগঞ্জ উপজেলার সোহাগী, সরিষা ও উচাখিলা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারী বিকাল ৫টায় ২ নং সোহাগী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ বধিত সভা সোহাগী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের নেতা মো হাফিজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বুলবুল। সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো মিজানুর রহমান রতন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য ও ইশ্বরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও ঈশ্বরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের নেতা এডভোকেট হাবিবুল্লাহ মিলন, আবুল কালাম আজাদ, নৌকা প্রতিক এর মনোনীত প্রার্থী মো: হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক আহবায়ক ও নৌকার মনোনয়ন প্রতাশী ছিলেন মো: বিল্লাল হোসেন, ২ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম জাহান, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মাষ্টার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: বাছির উদ্দিন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সোহাগী ইউনিয়নের নৌকা প্রতিক এর মনোনীত প্রার্থী মো: হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। একইদিন দুপুরে সরিষা ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী রাতে ইশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বুলবুল। উচাখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মঞ্জুরুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ইশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান হাবিব। এ সময় উচাখিলা ইউনিয়ন পরিষদের নিবাচনে নৌকা প্রতিক এর চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: শফিকুল ইসলাম, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উচাখিলা ইউনিয়ন পরিষদের নিবাচনে নৌকা প্রতিক এর চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: শফিকুল ইসলাম কে বিজয়ী করার জন্য আহবান জানানো হয়।
