মোহাম্মদ রেজাউল করিম রাজশাহী:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আরএমপি পুলিশের সিনিয়র সহকারি কমিশনার ইফতেখায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ৯ জন, শাহ মখদুম থানা ৫ জন, ডিবি পুলিশ এক জনকে আটক করে।

যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১৯ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *