ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
নারী উন্নয়ন ফোরাম ভোলাহাটে উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ-অসহায় মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রেশমাতুল আরশ রেখা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ও প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলি মোনিমুল হকসহ অন্যরা। এ সময় উপজেলার দরিদ্র অসহায় ১শত জন নারীর মঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

