মুর্শিদ আলম মুরাদ, লালমনিরহাট আদিতমারী,সংবাদদাতাঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুকদুলালী গ্রামে ২০০৪ সালে গড়ে তোলে আশ্রয়ন প্রকল্পের ৮০ টি ঘর এবং ২০০৭ সালে তা গৃহহীনদের মাঝে বন্দোবস্ত করে দেওয়া হয়।তৎকালিন বাংলাদেশ সেনাবাহিনির তত্বাবধায়নে গড়ে উঠে আশ্রয়হীন মানুষদের জন্য এই প্রকল্পটি।যাদের ভিটে মাটি ও ঘড় নেই তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল আশ্রয়ন প্রকল্পের এই ঘর গুলো।বিগত দিন গুলিতে সকলেই সুখ শান্তিতে কাটালেও এখন নেমে এসেছে দুঃখ দুর্দশা।তাদের মাথা গুজার ঘরগুলি জির্নশির্ন হয়ে যাওয়ার কারনে ভিজতে হয় বৃষ্টির পানিতে। দরিদ্র পরিবার গুলির কাছে যথেষ্ট অর্থ না থাকার কারনে নিজেরাও পরিপুর্ন ভাবে মেরামত করতে পারছে না মাথাগুজার ঘরগুলি।
আশ্রয়নের বাসিন্দাদের দাবি তাদের ঘরগুলো মেরামত করে বসবাসের উপযোগি করা হলে, অনেকটা রেহায় হতো চলমান জিবন।
তালুক দুলালীর আশ্রয়ন প্রকল্পটিতে তথ্য সংগ্রহ করতে গেলে,বসবাসকারিরা জানায়, ২০০৭ সালে ঘরগুলি আমাদের নামে দলিল করে দিয়েছে এখানে ৮০ টি ঘর রয়েছে কিন্তু অনেকেই ঘর বরাদ্দ পাওয়ার পর থেকেই ঘর গুলি অবহেলায় ফেলে রেখেছে, অনেকেই বাহিরে জমি কিনে বাড়ি করেছে, কিন্তু তাদের বরাদ্দের ঘর গুলিও অযত্নে পরে আছে।আমরা অবহেলিত গরিব আমাদের ঘর মেরামতের সামর্থ নেই আমাদের ঘরগুলি মেরামত করে দিলে উপকৃত হবো।
আদিতমারী উপজেলার নির্বাহী অফিসার, জি,আর,সারোয়ার প্রতিবেদকের ক্যামেরার সামনে বক্তব্য না দিয়ে বলেন,এই ঘর গুলো সরকার আশ্রয়ন বাসিদের দলিল করে দিয়েছে এর দায়দায়িত্ব তাদের, তাদের ঘর, টিউবওয়েল,টয়লেট সহ যাবতিয় তাদের নিজ খরচে মেরামত করে নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *