লালমনিরহাট প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস’২৩ উপলক্ষে লালমনিরহাটে ৩দিনব্যাপী কবি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ফেব্রুয়ারী) সকালে কবি মেলার উদ্বোধন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী কলেজ মাঠের শহিদ মিনার প্রাঙ্গণে কলেজের বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কবি মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। অনুষ্ঠানটি কবি ও সাহিত্যেকগণের মিলন মেলায় পরিনত হয়।
প্রথমদিন কবিতা প্রদর্শনী, কবিতা আবৃত্তি, দেয়াল পত্রিকা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, ভাষার গান, কবি মেলা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভাষা সৈনিক আবদুল কাদের ভাষানীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সাপ্টীবাড়ী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন লেখক, গবেষক, সম্পাদক, প্রকাশক ও বিশিষ্ট সমাজকর্মী কবি ফেরদৌসী বেগম বিউটি। বিশেষ অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক, গ্রন্থ প্রণেতা ও কাউনিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. শাশ্বত কুমার ভট্টাচার্য, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর আলী, ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান, সিরাজুল হক, কবি ও লেখক মনজুরুল হক প্রমূখ। আরো স্বাগত বক্তব্য রাখেন সাপ্টীবাড়ী কলেজের উপাধ্যক্ষ কে এম ওবায়দুল হক। কবিতা রূপসজ্জায় ছিলেন সাপ্টীবাড়ী কলেজের সহকারী অধ্যাপক বিমল কুমার রায়।
