মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলার মন্ডলের হাট ইজারাদার মাহাফুজার রহমানের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করায় হাট ইজারাদার উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।

সরকারি বিধি মোতাবেক উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট এলাকার বাসিন্দা মৃত সৈয়দুর রহমানের পুত্র মাহাফুজার রহমান দুলাল চলতি সনে ২ লক্ষ ৪৭ হাজার ১৩ টাকা মূল্যে দরপত্রের মাধ্যমে মন্ডলের হাট ইজারাদার হিসেবে নিযুক্ত হন। একই এলাকার নুর ইসলাম ওরফে ফুলবাবু ও নুর আলম সরকার ওরফে খোকন কোন প্রকার কারণ ছাড়াই সরকারি বিধি বিধান না মেনে ব্যক্তিগত ভাবে মন্ডলের হাটে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে হাট কালেকশন ও মন্ডলের হাট ইজারাদার মাহাফুজার রহমানের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে মর্মে অভিযোগ করা হয়েছে। হাট ইজারাদার চাঁদা দিতে অস্বীকার করায় বিবাদিদ্বয় মন্ডলের হাটের পশ্চিম পার্শ্বে অর্ধেক অংশে জোরপূর্বক হাট কালেকশন করা সহ সাধারণ ব্যবসায়ীদের কাছে নিজে হাটের অর্ধেক অংশের মালিক দাবী করেন।

এ ঘটনায় মন্ডলের হাট ইজারাদার মাহাফুজার রহমান ইতিমধ্যে উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অবৈধভাবে হাট কালেকশন বন্ধ এবং ১ লক্ষ টাকা চাঁদা দাবীর বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন