মোঃ হাসান আলী ( সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসূচীর চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টায় শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

জেলার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি কে. এম. হোসেন আলী হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন। ২০১৩-২০১৪ অর্থ বছর থেকে ২০২২-২০২৩ অর্থবছরে অনুদান পেয়েছে এপর্যন্ত ৪০ হাজার রোগী, যার পরিমাণ ২০০ কোটি টাকা। এবছর ২০২২-২০২৩ অর্থবছরে জেলার ১০৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে, যার পরিমাণ ৭৫ লক্ষ টাকা।

সংসদ সদস্য হাবিবে মিল্লাত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় দেশের প্রতিটি জেলায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে৷ বিনামূল্যে রোগীদের যাচাই বাচাই করে এই অনুদান দেওয়া হচ্ছে৷ প্রতিবছরই এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই সহায়তা নিতে কাউকে কোথাও টাকা দিতে হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন