গত ১৪ জুন আজকের প্রতিদিন অনলাইন পত্রিকায় কেন্দুয়া কৃষি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
আমি মোঃ আব্দুল হক উপসহকারী কৃষি কর্মকর্তা কেন্দুয়া নেত্রকোনা। আমার বিরুদ্ধে এক শ্রেণীর লোক কিছু মিথ্যা অপবাদ করিতেছে,যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কাহারো ভূমি জোরপূর্বক দখল করি নাই। আমি বিগত ২০০১ সালের জানুয়ারি মাসে মাসকা মৌজা,মাসকা বাজারের প্রধান সড়কের উত্তর পাশে আহেজ আলীর নিকট হইতে জমি ক্রয় করে দলিল করি।উক্ত জমি ২০০১ সালের জানুয়ারি মাসে দলিলমুলে আমাকে দখল বুঝিয়ে দেয়।তারপর থেকে উক্ত জমিতে মাটি ভরাট করিয়া ২০০১ সালের মার্চ মাসে একটি ‘স’মিল স্থাপনের পাশাপাশি দুটি দোকান সহ একটি অফিস ঘর নির্মাণ করি ও বিভিন্ন জাতের চারা গাছ রোপণ করি।আমি দীর্ঘ ২২ বছর যাবত দলিল মূলে ভোগ দখল করে আসছি এবং বর্তমান পর্যন্ত আমার দখলে আছে। উক্ত জমিতে আহেজ আলীর ওয়ারিশানগণ মদিনা খাতুন বাদী হয়ে গত ১২ মে ২০২৩ ইং তারিখ হইতে অদ্যাবদি ৫ টি মামলা আদালতে দায়ের করিয়াছে। উক্ত মামলায় আমি সহ আরো ৫ জনকে আসামী করেছে।আদালতের প্রতি আমার শ্রদ্ধাভক্তি আছে। আদালত যাহা সিদ্ধান্ত দেবেন আমি তাহা সাদরে গ্রহণ করিব।কতিপয় কিছু অসাধু মহল সাংবাদিকদের মনগড়া বক্তব্য দিয়ে আমার নামে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। যা আদৌ সত্য নহে।ইহা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ আব্দুল হক,
উপসহকারী কৃষি কর্মকর্তা
কেন্দুয়া, নেত্রকোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *