শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরী পৌরসভার রাস্তার বেহালদশা কাজের অগ্রগতি নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। জানাযায় কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ডের গিড়ারপার পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসা থেকে পিরবাড়ী দাখিল মাদ্রাসা ও বাগডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দের কিলো রাস্তা অন্যদিকে গিরারপাড় মসজিদ হইতে গুন্ডিরচর বাচ্চা ব্যাপারির বাড়ী পর্যন্ত প্রায় এক কিলো রাস্তা দুটি ১নং ওয়ার্ডের প্রধান রাস্তা হিসেবে পরিচিত। এ রাস্তা দিয়ে প্রায় ৩ হাজার মানুষের চলাচল। দির্ঘ্যদিন থেকে রাস্তা দুটির বেহালদশা । সামান্য বৃষ্টির পানিতে কাঁদা মাটি ও পানি জমে থাকায় এবং ভেঙ্গে পরায় চলাচলে চরম দূভোগে স্থানিয়সহ অনান্য এলাকার পথচারীরা।
রাতের অন্ধকারে পথ চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। তাদের ব্যবসা-বাণিজ্য, কৃষি কাজ, হাটবাজার করাসহ বাচ্চাদের স্কুলে যাতায়াত এবং অটো রিকশা ঠেলাগাড়ী হালকা যানবাহন চলাচলে বড় কষ্টের। স্থানিয়দের নিজ উদ্যোগে কয়েকবার রাবিশ দেয়া হলেও রক্ষা হয়নি চলাচলের। তাই কতৃপক্ষের কাছে স্থানিয়দের জোর দাবি অবিলম্বে রাস্তা দুটি কাঁচা থেকে পাঁকা করে দেয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *