এস এম আলতাফ হোসাইন সুমন,হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় ডোবার পানিতে পরে মিতালী নামের ২ বছরের এক শিশু নিহত হয়েছে
শনিবার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৯ নং ওয়াডের তেলিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মিতালী ও গ্রামের দিনমুজুর আলমগীরের মেয়ে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ওসি তদন্ত মুসা মিয়া।
মিতালীর দাদু দুলাল হোসেন জানান, সকাল ৮টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল মিতালী। এ সময় পরিবারের লোকজন বাড়ির পাশে জমিতে কৃষিকাজে ব্যস্ত থাকায় সকলের অগোচরে ওই ডোবার ধারে যায় এবং এক পর্যায়ে মিতালী উঠানের পাশের ডোবায় পড়ে যায়। মিতালীর মা রানী বেগম জানান, তাকে উঠানে না দেখে বাড়ীর আশপাশে খোঁজাখুজি করতে থাকায় কিছুক্ষন পর বাড়ীর সামনের ডোবায় তার দেহ ভাসতে দেখেন স্বজনরা। মেয়েকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
