নুরে আলম শাহ:ঠাকুরগাঁও প্রতিনিধি!!
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার কর্তৃক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ২জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৪আগস্ট) নবাগত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম। অভিযান পরিচালনার সময় বালিয়াডাঙ্গী উপজেলার ধুমনিয়া হাজীপাড়া গ্রামের মোঃ তসলিম উদ্দিনের পুত্র মোঃ মনিরুল ইসলাম(৪০) ১কেজি৭৬০ গ্রাম গাঁজা সহ ১জন ও লিটলডোবা গ্রামের মৃত: ইউনুস আলী’র পুত্র মোঃ জহিরুল ইসলাম ( ৩৮) ৩৫০ গ্রাম গাঁজা সহ ১ জন মোট ২জন আসামিকে গ্রেফতার করে বালিয়াডাঙ্গী পুলিশ।
এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খাইরুল আনাম।
