স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কর্তৃক মৃত সদস্যের পরিারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকালে ভুরুঙ্গামারী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি বঙ্গসোনাহাট ইউনিয়নের চর বলদিয়া কালীরহাটে সংগঠন কর্তৃক এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের সভাপতি মো: আতাউর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কার্যকরি সভাপতি শামসুল আলম,সিনিয়র সহ:সভাপতি শাহজাহান আলী,পাইকেরছড়া ইউপি সদস্য হ্যাপী সরকার এবং শাখা কমিটির সকল নেতৃবৃন্দ।
জাহিদুল ইসলাম গত ১৬ আগস্ট বাড়ীর পাশে কাজ করা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়। খবর পেয়ে সংগঠনের নেতাকর্মীরা তার পরিবারের প্রতিসমবেদনা জ্ঞাপনসহ দাফনে অংশ নেয়। এদিকে তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পরায় ২৪ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ভুরুঙ্গামারী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পরিবারটির স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সংগঠনের পক্ষ থেকে নগদ ৪৮হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের সভাপতি মো: আতাউর রহমান। উল্লেখ্য ভুরুঙ্গামারী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য জাহিদুল ইসলামের গত ১৬ আগস্ট পেশাগত কাজ করা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি সহায় সম্বলহীন হয়ে পরলে তাদের আর্থিক দুরবস্থা দুরীকরণে সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান শেষে সকলে বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যুবরণকারী জাহিদুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন।সংগঠনের সভাপতি আতাউর রহমান সরকারী ও বেসরকারী দাতা সংস্থা এবং সমাজের বিত্তবানদের এই অসহায় পরিবারটিকে সহায়তা প্রদানে এগিয়ে আসার আহবান জানান।
