ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।
বক্তরা উল্লেখিত বিষয়ের উপরে বিস্তারিত আলেচানা করেন এবং শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
