নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক ব্যবহারে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ শ্লোগানের আলোকে ঠাকুরগাঁওয়ে মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের জনসচেতনতা মূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) দিনব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে গাড়ি চালক, হেলপার ও পথচারীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের কিছু নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন ট্রাফিক পুলিশের পরিদর্শক( টিআই) প্রদীপ কুমার সাহা।

শুধু আইন করে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। নিরাপদ সড়ক বাস্তবায়নে ও সড়কে শৃঙ্খলা ফেরানোসহ দূর্ঘটনা রোধে জনসচেতনতা বেশি প্রয়োজন । সকলেই সচেতন হয়ে আইন মেনে চললেই নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
এসময় ট্র্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *